Ananda Publishers
তপস্বী ও তরঙ্গিণী
Low stock: 2 left
Couldn't load pickup availability
Check delivery at your pincode
Delivery timing is confirmed after you enter your address at checkout.
- Handpicked titles, quality-checked before dispatch
- Genuine editions from trusted publishers
- Ships in 24 hours with secure, damage-proof packaging
Share
Author: বুদ্ধদেব বসু / Buddhadeb Basu
Romanized title: Tapaswi O Tarangini
Edition language: Bengali
Publisher category: Prabandha · প্রবন্ধ
Publisher genre: Natak O Natak Samparkita
Porasona browse category: Bengali essays
Available edition: Hardback · ISBN 9788177568547
Pages: 156
Dimensions: 140*215*13.26
Weight: 275.0 g
‘তপস্বী ও তরঙ্গিণী’ বুদ্ধদেব বসুর প্রথম নাটক, যা কবিতায় বা কথা-সাহিত্যে তাঁর শ্রেষ্ঠ কীর্তির সমকক্ষ। পূর্ণাঙ্গ, অভিনয়যোগ্য ও শিল্পমূল্যে উজ্জ্বল এই নাটকের পৌরাণিক পাত্রপাত্রীর মধ্যে তিনি সঞ্চার করেছেন আধুনিক মানুষের দ্বন্দ্ব, বেদনা ও রোমান্টিক আবেগ। লোকেরা যাকে ‘কাম’ নাম দিয়ে নিন্দে করে থাকে, তারই প্রভাবে দু’-জন মানুষ পুণ্যের পথে নিষ্ক্রান্ত হ’ল— ‘তপস্বী ও তরঙ্গিণী’র মূল বিষয় হল এই। কেমন ক’রে, কোন-কোন স্তর পেরিয়ে, কত বিচিত্র ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নায়ক-নায়িকার এই উদ্বর্তন ঘটল, তা উদ্ঘাটিত হয়েছে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সাহায্যে নিপুণ নাটকীয় কৌশলে, গম্ভীর সজীব শাণিত কাব্যধর্মী মনোমুগ্ধকর ভাষায়। বাংলা নাট্যসাহিত্যে এ একটি নতুন ধারা।
আকাশবাণীর কলকাতা কেন্দ্রে ‘তপস্বী ও তরঙ্গিণী’ ‘নক্ষত্র’ সম্প্রদায় কর্তৃক অভিনীত হয়েছিল, নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবিতাভবনের প্রযোজনায় কলকাতার কলামন্দিরে, ২০ জুলাই, ১৯৬৯ তারিখে।
